ভালুকায় পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মোর্শেদ আলম

ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের আগে তিনি তার নিজস্ব তহবিল থেকে উপজেলার মোট ৬২টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় পূজামণ্ডপে উপস্থিত হয়ে মোর্শেদ আলম বলেন, “আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি।” তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করলে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ ও মুজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও শ্রী স্বপন বনিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, পিয়াস মাহমুদ শুভ ও আদি খান সাকিলসহ আরও অনেকে।

পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান বলেন, “তারেক রহমানের নির্দেশ ছিল পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সেই নির্দেশ অনুযায়ী কাজ করেছি। আপনারা যাতে নির্ভয়ে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেজন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031