পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নে জামায়াতের কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল এশার নামাজ পর এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ওমর উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশকে চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ দাড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।

তিনি উপস্থিত সবাইকে দাড়িপাল্লার পক্ষে জনমত গঠনের জন্য উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু রায়হান,উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সসদ্য বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার।

এছারাও বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম,ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাতি মোঃ আবু জার গিফারী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ শাকিব হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা,উপস্থিত সবাইকে দাড়িপল্লার বিজয়ের জন্য মাঠে-ময়দানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031