তারুণ্যের উৎসব উপলক্ষে জীবননগরে কুইজ,বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মোঃ আব্দুল্লাহ হক : চুয়াডাঙ্গার জীবননগরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুইজ,বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রথমে কুইজ প্রতিযোগিতা শুরু হয়। পরে পর্যায়ক্রমে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিন গ্রুপে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে জুলাই বিপ্লবের ওপর কুইজ, উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে মাদককে না বলি, সফল জীবন গড়ি, নতুন বাংলাদেশ বির্নিমাণে তারুণ্যের ভাবনার ওপর রচনা, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই প্রধান বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031