৫ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫-দফা দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আবদুর রহমান মূসা প্রমুখ। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর জনগণের রক্তের বিনিময়ে গঠিত জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। অন্যথায় অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হওয়ার আশঙ্কা রয়েছে।” তিনি জানান, জামায়াতে ইসলামী সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সরকারের কাছে দুটি প্রস্তাব দিয়েছে—
১) সনদের জন্য সংবিধান আদেশ জারি করা।
২) নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন করা।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর বিকল্প নেই। এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল ও শিক্ষাবিদ একমত হয়েছেন।

ঘোষিত কর্মসূচি

১ অক্টোবর থেকে ৯ অক্টোবর: সারাদেশে গণসংযোগ, মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনার।

১০ অক্টোবর: রাজধানীসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল।

১২ অক্টোবর: সারাদেশে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যদি সরকার জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে, তাহলে আন্দোলন আরও কঠোর রূপ নিতে বাধ্য হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031