পাঁচবিবির পৌর জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌর শাখার ৪নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল এশার নামাজ পর এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সূধী সমাবেশের সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইন্জিনিয়ার আতোয়ার হোসেন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণ, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে আসছে। এই আন্দোলন-সংগ্রাম জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে জয়ী করুন। আপনাদের ভোটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দেশে ন্যায়ভিত্তিক শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাহ আলম দেওয়ান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সসদ্য বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার।

এছারাও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার,পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী ডাঃ মোঃ মোশারফ হোসেন, পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ মশিউর রহমান ও পৌর পেশাজীবি বিভাগের সেক্রেটারী মোঃ ফারুক হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের বিশ্বাস ও আস্থাই জামায়াতের মূল শক্তি। তাই প্রতিটি নেতাকর্মী ও সমর্থককে দায়িত্বশীলতার সঙ্গে মাঠে কাজ করতে হবে। দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত তৈরির জন্য ঘরে ঘরে গিয়ে মানুষের দোয়া ও সমর্থন অর্জন করতে হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031