শাহজাদপুরে ৩২০০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি আটক

মোঃ তারেক রহমান  : সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।(২৮ সে সেপ্টেম্বর রোববার) দুপুর ৩ টার দিকে শাহজাদপুর পৌর সদরের দারিয়াপুর এর মোদকপাড়ায় একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২০০ পিস ইয়াবাসহ প্রায় হাফ ডজন মামলার আসামি তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী পিপিএম জানান, দীর্ঘদিন ধরে আসামি সবুজ বিশ্বাস, জুয়েল ইসলাম, মাসুম রানা রুপম ইয়াবা কারবার করে আসছিল, একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি আরোজানান গ্রেফতারকৃতদেরকে আইন অনুযায়ী  ও বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031