কুমিল্লার লালমাইতে এক যুগ ধরে অবহেলিত তিন রাস্তা, চরম ভোগান্তিতে গ্রামবাসী

ইমদাদুল ইসলাম রনি : কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের হলদিয়া গ্রামে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা এক যুগেরও বেশি সময় ধরে সংস্কারহীন রয়েছে। ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রতিদিন শত শত মানুষ চরম দুর্ভোগে ভুগছেন। রাস্তা তিনটি হলো— হলদিয়া কেন্দ্রীয় ঈদগাহ থেকে মেইন রোড পর্যন্ত রাস্তা, মাজারমুখী রাস্তা (যা দিয়ে প্রতিদিন প্রায় ২০০-২৫০ পরিবার চলাচল করে) এবং হলদিয়া মহিলা আলিম মাদ্রাসার ছাত্রছাত্রীদের চলাচলের রাস্তা। গ্রামবাসীরা জানান, বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে রাস্তাগুলো একেবারেই চলাচল অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে মৃত্যুর পর মৃতদেহ কবরস্থানে নিতে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, “আমরা নাগরিক হিসেবে ন্যায্য অধিকার চাই, অন্তত স্বাভাবিক চলাচলের মতো রাস্তা যেন দ্রুত সংস্কার করা হয়।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031