টি-টোয়েন্টি ফাইনালে ভারত-পাকিস্তান: পরিসংখ্যান ভারতের পক্ষে

টি-টোয়েন্টি এশিয়া কাপ ফাইনাল: ভারত-পাকিস্তান মুখোমুখি, কে এগিয়ে পরিসংখ্যানের আলোয়?

৪১ বছর পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শিরোপা লড়াইয়ে কে শেষ হাসি হাসবে—এ প্রশ্নে নজর সকলের।

পরিসংখ্যান অনুযায়ী ভারতের পক্ষে পরিস্থিতি ইতিবাচক। এবারের আসরে ভারত দুইবার মুখোমুখি হয়েছে পাকিস্তানের সঙ্গে, দু’টিতেই জয় পায় ভারত। তাই ফাইনালের আগে ভারতের জয় সম্ভবনার চাপ বেশি।

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। পাকিস্তান জিতেছে মাত্র ৩টি ম্যাচে, ভারতের জয় ১১টিতে এবং একটি ম্যাচ টাই হয়েছে। সাম্প্রতিক পাঁচ ম্যাচে ভারত জিতেছে চারটিতে, পাকিস্তানের জয় মাত্র একটিতে। বিশেষ করে শেষ চার ম্যাচে পাকিস্তান একটিও জিততে পারেনি।

তবে পাকিস্তানকে আশা জাগাতে পারে একটি তথ্য—ভারতের বিপক্ষে তাদের শেষ জয় হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে, ঠিক এই ফাইনালের ভেন্যু দুবাইয়েতে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031