আলমডাঙ্গায় কেন্দ্র পরিচালকদের নিয়ে জামায়াতের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | ২৭ সেপ্টেম্বর ২০২৫: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে কেন্দ্র পরিচালকদের নিয়ে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় কেন্দ্রভিত্তিক সাংগঠনিক পরিকল্পনা ও নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহা. মামুন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, “ভোট কেন্দ্রভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। ভালো কাজ দিয়েই খারাপ কাজের জবাব দিতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম এবং উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, উপজেলা সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন ও মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, কুমারী ইউনিয়ন আমির আবুবকর সিদ্দিক বাবলু, কালিদাসপুর আমির আসাদুল হক, ডাউকি আমির সজিবুর রহমান, জামজামি আমির ফজলুল হক, বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন, নাগদাহ ইউনিয়ন আমির ডা. রিপন বিশ্বাস, আইলহাস ইউনিয়ন আমির লিয়াকত আলীসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ। কর্মশালার সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031