পূবাইলে ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সুব্রত চন্দ্র দাস : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের হাড়িবাড়ির টেক ও নয়ানী পাড়ার উদ্যোগে মিনিবার ফুটবল ফ্রিজ কাপ টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং) বিকেল ৩ ঘটিকায় পূবাইল রহমানিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা মাঠে মিনিবার ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন।গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের মোঃ জহির উদ্দিন মোল্লার সার্বিক সহযোগিতায় ফুটবল খেলাটিতে সভাপতিত্ত্ব করেন পূবাইল মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল মেট্টো থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল আহমেদ জীবন, জহিরুল ইসলাম বাবু, খালেদ মোশারফ। পৃষ্ঠপোষকতায় ছিলেন, মো. জাহাঙ্গীর মোল্লা । খেলায় অংশগ্রহণকারী দল ভাই ব্রাদার্স কলের বাজারের প্রতিদ্বন্দ্বী ছোট কয়ের ইয়াং স্টার। কলের বাজার ভাই ব্রাদার্স ১–০ গোলে বিজয় লাভ করে। প্রধান অতিথির হাত থেকে ১ম পুরষ্কার ফ্রিজ কাপ বুঝে নেন বিজয়ীদল ভাই ব্রাদার্স কলের বাজার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031