গাইবান্ধায় ব্রহ্মপুত্র টানেল দাবীতে মানববন্ধন

মো: শুভ ইসলাম : শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের ডিবি রোডে বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টার্নেল নির্মান বাস্তবায়ন কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, টানেল নির্মান বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাডভোকেট আশরাফ আলী, বাসদ নেতা কাজী আবু রাহেন উল্লাহ, গোলাম রব্বানী, বিএনপি নেতা ইলিয়াস হোসেন, এ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানসহ অন্যন্যরা। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে গাইবান্ধার কোন উন্নয়ন হয়নি। বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টার্নেল নির্মানের প্রতিশ্রতি দিলেও আওয়ামীলীগ সরকার তা বাস্তবায়ন করেনি। উত্তরের মানুষের দীর্ঘদিনের দাবী বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টার্নেল নির্মান করে এ জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের প্রতি আহবান জানান তারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031