আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, এক যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) হাফিজুল ইসলাম হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত মোবাইল ডিউটি, মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে আলমডাঙ্গা থানাধীন ১নং ভাংবাড়ীয়া ইউনিয়নের ভাংবাড়ীয়া কারিগরপাড়া গ্রামের পায়ে হাটা রাস্তা থেকে অভিযান চালিয়ে ভাংবাড়ীয়া কারিগরপাড়া গ্রামের মোঃ আরশেদ আলী (৩৮), পিতা- মোঃ রিয়াজ উদ্দিন কে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-৩১, তারিখ- ২৫/০৯/২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031