পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে চাউল বিতরণ

খুলনার পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় হতদরিদ্র নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ইউনিয়নের ২২১ জন কার্ডধারী উপকারভোগীর মাঝে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের চাল বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা। তিনি বলেন, সরকারের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় হতদরিদ্র নারীদের মাঝে এই সহায়তা প্রদান করা হচ্ছে, যা তাদের পরিবারকে খাদ্য নিরাপত্তায় সহায়তা করবে। প্রত্যেক উপকারভোগীকে মাসিক ৩০ কেজি করে তিন মাসের সর্বমোট ৯০ কেজি চাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য টি. এম. হাসানুজ্জামান, জি. এম. তাজউদ্দীন, মোঃ রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল ও দিলীপ কুমার মন্ডল, সাংবাদিক মোঃ আওছাফুর রহমান। এছাড়া অনুষ্ঠানে দফাদার মোঃ রবিউল ঢালী, গ্রাম পুলিশ আব্দুল কাদের মোল্লা, মিঠুন কুমার মন্ডল, ফয়সাল আহমেদ, শংকর কুমার সানা, মোঃ মোস্তফা সানা, আশুতোষ কুমার সানা, মোঃ এবাদুল গাজী, দেবব্রত কুমার সানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031