তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক চেয়ারম্যান স্বপন ঢাকায় গ্রেফতার-

মোঃ আব্দুর রহমান হেলাল : বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা, ভোলা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন (৫৫) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, স্বপনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের ২০০৯ এর অধীনে শাহজাহানপুর থানায় মামলা দায়ের রয়েছে (মামলা নম্বর-১৯)। দীর্ঘদিন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন।আধিপত্য বিস্তার করে গড়ে তোলা সাম্রাজ্য স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে স্বপন এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। এ সময় চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি ও নদী দখল, মৎস্য ঘের দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। এসবের মাধ্যমে গড়ে তোলেন একটি প্রভাবশালী সাম্রাজ্য। ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর এলাকা ছেড়ে পালিয়ে যান স্বপন। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরতে তৎপর ছিল। আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অবশেষে ডিবির চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আদালতে পাঠানোর প্রস্তুতি গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031