চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

মোঃ আব্দুল্লাহ হক : চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ২৪ সেপ্টেম্বর গভীর রাত থেকে ভোর পর্যন্ত ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা সালতাম হোসেনের ছেলে জাইরুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে একটি দেশীয় পিস্তল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও জব্দ সামগ্রী পরবর্তীতে সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। একইসাথে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031