চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ২টায় আগস্ট/২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার, সমসাময়িক বিষয়, পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সাধারণ জনগণ যাতে হয়রানি ছাড়াই প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে হবে। প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ সর্বস্তরের মানুষের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা করে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন। এছাড়া দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের নির্দেশনা প্রদান করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, টহল বৃদ্ধি, মন্ডপসমূহে নিয়মিত পরিদর্শন এবং পূজা সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031