ভালুকায় পারিবারিক কবরস্থান থেকে দুটি কবরের কঙ্কাল চুরি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামে পারিবারিক কবরস্থান থেকে দুটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে উপজেলার খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভরাডোবা গ্রামের বাসিন্দা মোস্তাকুল আলম মাস্টারের স্ত্রী রিনা আক্তার দুই বছর আগে এবং তার মা রহিমা খাতুন ছয় মাস আগে মৃত্যুবরণ করেন। তাঁদের পাশাপাশি দাফন করা হয়েছিল। মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পান, ওই দুই কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নেওয়া হয়েছে।

এ ঘটনায় মৃতদের পরিবার থানায় খবর দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মোস্তাকুল আলম বলেন, “রাতে কেউ আমার মা ও স্ত্রীর কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এমন ন্যক্কারজনক ঘটনার বিচার হয় না কেন! আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031