গাইবান্ধা সদর বিএনপি কাউন্সিলে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা, ভোট গ্রহণ শেষে চলছে গণনা
মো: শুভ ইসলাম প্রতিনিধি :

 

 

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১৪ জন প্রার্থী লড়ছেন। ১৩ ইউনিয়নের ৯২৩ ভোটারের মধ্যে প্রায় ৮৮৩ জন ভোট দিয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে কাউন্সিলের উদ্বোধন হয় পৌর শহীদ মিনার চত্বরে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে। পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডলসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত ভোটের সময় থাকলেও লাইনে ভিড় থাকায় ভোট কার্যক্রম শেষ হয়েছে বিকেল ৫টার দিকে। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু জানান, সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জনসহ মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩ ইউনিয়নের ৯২৩ জন ভোটারের মধ্যে প্রায় ৮৮৩ জন ভোট দিয়েছেন। বিকেল ৫টায় ভোট শেষ হওয়ার পর গণনা শুরু হয়েছে, ফলাফল পরে ঘোষণা করা হবে।

দলীয় সূত্রে বলা হয়েছে, ২০১৬ সালের পর সরাসরি ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক স্থবিরতা কাটানো হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031