পাইকগাছায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত

উপজেলা পর্যায়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শাকিলা আফরোজ এর সার্বিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেসিয়া) ডাঃ জহিরুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। এসময়ে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশনে বক্তারা টাইফয়েড প্রতিরোধে ভ্যাকসিনের গুরুত্ব তুলে ধরে ক্যাম্পেইনকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031