বাগাতিপাড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরন করলেন- ব্যারিস্টার ফারজানা শারমিন

হাসান আলী সোহেল, প্রতিনিধি:

 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পথসভা ও লিফলেট বিতরন করেন
বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও মন্ত্রী প্রয়াত ফজলুর রহমানের সুযোগ্য কন্যা,স্পেশাল এসিস্টেন্ট টু দ্য চেয়ারপার্সন্স ফরেন এফেয়ার্স এডভাইসরি কমিটি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ,লালপুর – বাগাতিপাড়া সংসদীয আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিঃফারজানা শারমিন পুতুল ।
এদিকে বিকেল থেকে সন্ধ্যাবধি দয়ারামপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে গিয়ে পথসভা ও লিপলেট বিতরন করেন তিনি।শেষে দয়ারামপুর বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বক্তব্যে বলেন দেশের মানুষ একটা দলের উপর নির্ভর করতে চায়, আস্থা রাখতে চায় সেটা হলো বিএনপি।এজন্য বিএনপির নেতা কর্মীদের সব সময় ঐক্যবদ্ধ থাকার আহবান জানা তিনি। এসকল পথসভায় তাঁর সফরসঙ্গী ছিলেন থানা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন,যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান বিএনপি নেতা রশিদ চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031