জয়পুরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত হলো এক বিশাল জনসমাবেশ

জয়পুরহাটে শায়খে চরমোনাই’র সমাবেশে বক্তব্য রাখলেন জেলা জামায়াত আমীর ফজলুর রহমান সাঈদ

জয়পুরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক বিশাল জনসমাবেশে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমীর ও জয়পুরহাট-১ আসনের এমপি জামায়াত মনোনিত এমপি প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহাসিক শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর শায়খে চরমোনাই মাওলানা ফজলুর করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তব্য কালে ফজলুর রহমান সাঈদ বলেন, “দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনের একমাত্র পথ হলো ইসলামী আদর্শভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে হবে। জনগণের অধিকার রক্ষা ও সত্যিকারের ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে ইসলামই একমাত্র সমাধান।

তিনি আরো বলেন, “জনগণ আজ ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তার জন্য ব্যাকুল। তাই ইসলামী আন্দোলনের নেতৃত্বেই এ দেশ আবারও ন্যায়, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ!

এ সময় সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও জয়পুরহাটের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031