পূবাইলে বিএনপি নেতা এ কে এম ফজলুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 | ২০ সেপ্টেম্বর:পূবাইল থানা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা এ কে এম ফজলুল হক। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন।”সভায় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার, প্রভাবশালী নেতা সাখাওয়াত হোসেন খোকন। এছাড়া দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মিস্টার প্রতাপ আগস্টিন গমেজ, পরিচালক মিস্টার সুজয় পিউরিফিকেশন, অমল ক্রুশ বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অনিল লিউ কস্তা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031