ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা অভিযোগ করেছেন, কারখানা কর্তৃপক্ষের কাছে বারবার বকেয়া বেতন পরিশোধের জন্য অনুরোধ করার পরও কোনো আশ্বাস দেওয়া হয়নি। বিক্ষোভ চলাকালীন সময়ে মহাসড়ক অবরোধে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে খবর পেয়ে শিল্প, থানা-পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

লাভেলো আইসক্রিমের অ্যাডমিন ম্যানেজার আবু তাহের জানিয়েছেন, “মাত্র আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকদের আমরা রোববার বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছি। কোনো কারণে তা সম্ভব না হলে সোমবার পরিশোধ করা হবে। তবুও শ্রমিকেরা বিকেল ৪টায় কাজ বন্ধ করে রাস্তায় চলে আসে।”

শিল্প পুলিশ-৫, ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ারুল ইসলাম জানান, শ্রমিকেরা বিকেল ৫টা থেকে পৌনে ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন। পরে আগামী সোমবার বকেয়া বেতন দেওয়ার আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031