শনিবার সকালে সাভারের মামুন কমিউনিটি সেন্টারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ঢাকা জেলার সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আনোয়ারুল আজিম, ঢাকা জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনসহ নেতৃবৃন্দ। কয়েকশ ব্যবসায়ী এ সম্মেলনে অংশ নেন।