
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ-এর ১৩তম কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬) ঘোষণা করা হয়েছে।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত ৪র্থ শরৎ কবিতা উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতি মইনুল হাসান আবিরের বক্তব্য শেষে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী ও ফৌজিয়া আজিজের সুপারিশক্রমে কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ আলী জাবের তালুকদার, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম গুলজার এবং সাংগঠনিক সম্পাদক মো. আবদুল কাদের সজীব ভূঁইয়া।
এক বছর মেয়াদী কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন—
সহ-সভাপতি: মিলাদ আহমেদ, চৌধুরী নাফিসা;
সহ-সাংগঠনিক সম্পাদক: অনুশুয়া বিশারদ অতসী;
অর্থ সম্পাদক: জীবন দাস পার্থ;
প্রচার ও প্রকাশনা সম্পাদক: ইউসুফ আল আজা;
আবৃত্তি ও কর্মশালা সম্পাদক: স্মিতা নাগ।
দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশীপুর গ্রামের আব্বাস আলীর বড় সন্তান পাহেল মিয়া।
সিনিয়র কার্যনির্বাহী সদস্য: আহমদ হাসান মান্না, সিজান শেখ, ওমা দেব।
কার্যনির্বাহী সদস্য: ফাহিমুল ইসলাম বুলবুল, মার্জিয়া সুলতানা নাজিয়া, শতাব্দী তালুকদার তুলি ও বিউটি আক্তার সোমা।
২০১১ সালে “অখণ্ড পৃথিবী অসীম কবিতা” শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে মুরারিচাঁদ কবিতা পরিষদ। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি প্রতিবছর ৫২ প্রশ্নে ২১ পুরস্কার কুইজ প্রতিযোগিতা, মুরারিচাঁদ কলেজ বইমেলা, শরৎ কবিতা উৎসব আয়োজনসহ ক্যাম্পাসের একমাত্র সাহিত্যপত্র ত্রৈমাসিক জাগরণ প্রকাশ করে আসছে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।