সিরাজগঞ্জ-১, কাজিপুর সংসদীয় আসনে গণজোয়ারে সিক্ত উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজা!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনবান্ধব কর্মসূচির কারণে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।সম্প্রতি কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় অংশ নেন সেলিম রেজা। সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে, আসনটিতে তার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি আস্থা প্রকাশ করে জানান, তারা তাকে ভবিষ্যৎ এমপি হিসেবে দেখতে চান।এক বক্তব্যে সেলিম রেজা বলেন, “দেশ আজ চরম রাজনৈতিক সংকটে রয়েছে। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। জনগণই আমার শক্তি।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাজিপুর আসনে বিএনপি’র সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে সেলিম রেজার নাম এখন সবচেয়ে বেশী আলোচনায় এবং তুঙ্গে রয়েছে। অতীতে দলকে সুসংগঠিত করা থেকে শুরু করে আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা তাকে ভোটের মাঠে আরও শক্তিশালী করছে। জনগণের উচ্ছ্বসিত সাড়া ও উষ্ণ অভ্যর্থনায় অনুপ্রাণিত হয়ে সেলিম রেজা আশাবাদ ব্যক্ত করেন, কাজিপুরের মানুষ এবার পরিবর্তনের জন্য প্রস্তুত, আর সেই পরিবর্তনের প্রতীক হবেন তিনিই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031