আলমডাঙ্গায় যৌথ অভিযানে ২০১ বোতল মদসহ গ্রেপ্তার ৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর হারদী অস্থায়ী ক্যাম্পের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীরের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সংগীয় ফোর্স যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আলমডাঙ্গা থানাধীন জেহালা ইউনিয়নের খুদিয়াখালী স্কুলপাড়া গ্রামের চয়ন দাসের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাড়ির উত্তর পাশের রুমের খাটের নিচ থেকে ২০১ বোতল (২০১ লিটার) অবৈধ CAREWS ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদের পাশাপাশি তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। অভিযানে খুদিয়াখালী স্কুলপাড়া গ্রামের কালি দাসের ছেলে চয়ন দাস (৩৩), তার স্ত্রী আরতি দাস (৩০), মাধব দাসের ছেলে সঞ্জয় দাস (২৫) ও জয় দাস (১৯), এবং অধির দেবনাথের ছেলে অখিল দেবনাথ (৩৮) কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদ ও মোবাইল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(গ)/৪১ ধারায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031