
তৌহিদ, মাগুরা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বি কে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং বিনোদপুর ইউনিয়ন যুব শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর এৃ বি বাকের। তিনি তার বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী যে ভূমিকা পালন করে যাচ্ছে তা তুলে ধরেন। পাশাপাশি তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদান করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মাওলানা নুর আহম্মেদ আলী, অধ্যাপক রবিউল ইসলাম, মাস্টার নজরুল ইসলাম ও মাস্টার জাহাঙ্গীর আলম। বক্তারা জামায়াতের আদর্শ ও নীতিকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কর্মীদের ত্যাগ ও দায়িত্বশীলতার সাথে মাঠে কাজ করার নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মো: শাহরিয়ার সজীব এবং সুষ্ঠু পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। বক্তারা কর্মীদের উদ্দেশে বলেন, প্রতিটি ভোটারের দোরগোড়ায় পৌঁছে জামায়াতের বার্তা পৌঁছে দিতে হবে এবং তাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানাতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে জামায়াতের কর্মীরা সবসময় নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে এবং একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।










