গিরিধারী লাল মোদীর মৃত্যুতে আব্দুল্লাহ আল মামুন রানা’র শোক

আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং দাতা উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক গিরিধারী লাল মোদির মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাঁর পরিবারের সমবেদনা প্রকাশ করেছেন। আজ সন্ধায় শোকবার্তায় তিনি বলেন— “কিংবদন্তি শিল্পপতি গিরিধারী লাল মোদি শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না বরং মানবতার এক অনন্য উদাহরণ ছিলেন। তাঁর মানবিক উদ্যোগ, উদারতা এবং সমাজসেবায় ব্রতী মানসিকতা চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সনাতন ধর্মালম্বীদের নয়নের মনি খ্যাত গিরিধারী লাল মোদীর মৃত্যুতে আমরা শুধু একজন সমাজসেবককে হারাইনি বরং মানবতার অনন্য উদাহরণে গড়ে ওঠা এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে। এটি এ অঞ্চলের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031