আশুলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সং’ঘ’র্ষে আ’হ’ত ৬জন

ঢাকার আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার মোজারমিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের শ্রীপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, সংঘর্ষ চলাকালে ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেওয়ানের অফিসে ভাঙচুর চালানো হয়। তবে এ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর মন্ডল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেওয়ানের পক্ষে দাবি করে, বিএনপির অফিসে ভাঙচুর হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল গফুর মিয়া বলেন, “আসলে ওই এলাকায় বিএনপির কোনো অফিস নেই।”

ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031