নবাগত কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন

১৭ই সেপ্টেম্বর, বুধবার বিকাল ৪টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সভাটি জেলা প্রশাসক ও সাংবাদিকদের প্রথম পরিচয়পর্ব হিসেবে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসকের কর্মজীবন, শিক্ষা ও পারিবারিক জীবন মনিটরে উপস্থাপন করা হয়।
মতবিনিময় সভায় কুড়িগ্রামের শিক্ষা, চরাঞ্চলের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং অন্যান্য সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক সাংবাদিকদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন। তিনি স্থানীয় উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বক্তব্য রাখেন বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এনটিভির সাংবাদিক হাসিবুর রহমান হাসিব এবং জেলা প্রেসক্লাব,কুড়িগ্রামের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজাসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা সাংবাদিকদের ভূমিকা, স্থানীয় উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে সুপরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক তার কক্ষে জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জেলা প্রেসক্লাব ছাড়াও বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা সভায় অংশ নিয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত প্রদান করেছেন।
সভা থেকে উঠে এসেছে যে, গণমাধ্যম ও প্রশাসনের ঘনিষ্ঠ সমন্বয়ই কুড়িগ্রামের উন্নয়নের মূল চাবিকাঠি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031