সাভারে অনলাইনে সম্পর্ক করে প্রতারণার অভিযোগে নারী গ্রেপ্তার
মোঃ মনির মন্ডল,সাভারঃ

 

সাভারে অনলাইনে সম্পর্ক তৈরি করে প্রতারণার অভিযোগে সালমা আক্তার ইতি (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৭ই সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে আটককৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে সাভার মডেল থানাধীন সাভার নিউমার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সে, সাভারের অমরপুর (বেদেপাড়া) এলাকার মৃত মোজাম্মেল হকের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত প্রতারণাকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত প্রতারণাকারী অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোকদের সাথে সম্পর্ক তৈরি করে টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র হাতিয়ে নিয়ে থাকে।

এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত প্রতারণাকারীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031