সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যত অনিশ্চিত: শামসুজ্জামান দুদু

আগামীর নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যত অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের এক বিএনপির পথসভায় এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু আরও বলেন, আওয়ামী লীগ নানান ভাবে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর গত ১৬ বছর ধরে যে নির্যাতন করেছে সেভাবেই তারা এখনো ষড়যন্ত্র করছে। এই দেশী বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপি নেতা দুদু বলেন, আগামীর নির্বাচনে কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল বিএনপিকে জয়লাভ করাতে হবে, ধানের শীষকে জয়লাভ করাতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এর কোন বিকল্প নাই। এরপর আলমডাঙ্গা উপজেলার খাসককরা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন শামসুজ্জামান দুদু।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031