গাইবান্ধায় নব নির্মিত ৪ তলা বিশিষ্ট নগর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন
মো: শুভ ইসলাম গাইবান্ধা প্রতিনিধি:

 

আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় গাইবান্ধা পৌর শহরের সবুজ পাড়ায় ১ টি সহ সারা দেশে মোট ৮ টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও ৩ টি নবনির্মিত মাতৃসদনের উদ্বোধন করা হয়েছে।

আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভবনগুলোর অনলাইনে যুক্ত হয়ে ভার্চুয়ারী উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুবক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ উজ্জ্বল চৌধুরী। এছাড়াও জেলা জামায়াতের আমির আব্দুল করিম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুননবী টিটুল ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031