কুয়াকাটায় সমুদ্রপাড়ে অজ্ঞাত লাশ উদ্ধার

মোঃ তরিকুল ইসলাম মোল্লা :পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের পূর্বদিকে কাউয়ার চর সমুদ্রপাড় থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি কোনো মাছধরা ট্রলারের জেলে হতে পারেন। প্রায় এক সপ্তাহ আগে সাগরে ট্রলার দুর্ঘটনার শিকার হয়ে তিনি নিখোঁজ হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। লাশের পরনে শুধু সবুজ রঙের শর্টপ্যান্ট ছিল। তবে মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। সকাল ১১টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ মণ্ডল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। লাশ শনাক্ত করতে বিভিন্ন থানায় ছবি পাঠানো হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031