ময়মনসিংহে হেরোইনসহ দুই কারবারি আটক

আবুল কালাম আজাদ : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিএসসি ময়মনসিংহ কোম্পানির অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস সংলগ্ন সওদাগর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে সোনার বাংলা পরিবহনের একটি বাসে যাত্রীদের দেহ ও ব্যাগ তল্লাশির সময় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা স্বীকার করেন যে তাদের হেফাজতে মাদকদ্রব্য রয়েছে। পরবর্তীতে তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মো. রাকিবুল ইসলাম (৩৩) ও আইফুল (৫৭)। এ সময় তাদের হেফাজত থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031