ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকানির মৃ’ত্যু

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আশিক মির্জা (২৬) নামের এক দোকানির মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মির্জা ওই গ্রামের মোঃ তাজ উদ্দিন মির্জার ছেলে।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, আশিক মির্জা বাড়ির পাশে একটি চায়ের দোকান চালাতেন। সকালে তিনি নিজ বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এআই আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031