যুবসমাজকে কেউ দমিয়ে রাখতে পারে না: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি দেশের যুব সমাজ যখন সক্রিয় থাকে, তখন কোনো বাধাই তাদের দমিয়ে রাখতে সক্ষম হয় না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে দেশ গঠনে বিশেষ অবদান রাখা ১২ তরুণকে এই পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীরা প্রত্যেকে নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র পান।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে—

  • যুব উন্নয়ন ও কর্মসংস্থান: বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান ও নোয়াখালীর মো. জাকির হোসেন।

  • শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি: ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ এবং গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন।

  • দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা: পাবনার মো. দ্বীপ মাহবুব ও রাজশাহীর হাসান শেখ।

  • সমাজকল্যাণ ও জ্যেষ্ঠদের সেবা: লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার ও রাজশাহীর মো. মুহিন (মোহনা)।

  • ক্রীড়া, কলা ও সংস্কৃতি: সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা (ধুংরী হেডমন)।

এর আগে রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম জানান, ‘যুব কল্যাণ তহবিল আইন, ২০১৬’ অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031