কালিহাতীতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচিতি ও আইডি কার্ড বিতরণ

বাংলাদেশ মানবাধিকার কমিশন, কালিহাতী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান এক প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক শাহ আলম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্ত।

প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মোঃ শরিফুল ইসলাম শরিফ, ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ শাজাহান কবির, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস ও মীর আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সোহেল রানা এবং ডা. আরিফুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন, সহ-সভাপতি গোবিন্দ চন্দ সাহা, মিজানুর রহমান, শফিউর রহমান খান শাফি, মাসুদুর রহমান বালা, আব্দুল বারেক, শামীম প্রামাণিক, জাকির হোসেন জিন্নাহ, আব্দুল কাদের, শফিকুল ইসলাম, রাশিদা মিজান প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও মোঃ খায়রুল ইসলাম বলেন, মানবাধিকার কেবল সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হতে হবে আমাদের জীবনযাত্রার প্রতিদিনের চর্চা। ভালোবাসা, সহানুভূতি ও ন্যায়বিচারের চর্চার মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি সুন্দর সমাজ।

ওসি (তদন্ত) মোঃ শরিফুল ইসলাম শরিফ বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের দায়িত্ব নয়, সমাজের প্রত্যেক সচেতন মানুষ অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। মানবাধিকার চর্চা এ দায়িত্ব পালনে আমাদের সহায়ক শক্তি।

অধ্যক্ষ শাজাহান কবির বলেন, ন্যায় ও সমতা প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মানবাধিকার কমিশন যদি তৃণমূলে সক্রিয় হয়, তবে সমাজ হবে অন্যায়ের শৃঙ্খলমুক্ত।

সভাপতি সাংবাদিক শাহ আলম আবেগঘন কণ্ঠে বলেন, আমাদের নবগঠিত কমিটির লক্ষ্য হলো মানুষের অধিকার সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি মানবিক সমাজ গড়ে তোলা। আমরা মানবতার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরিশেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ নতুন কমিটির সদস্যদের হাতে পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031