ময়মনসিংহে সাবলেট ভাড়া প্রতারণার ফাঁদে দুই নারী আটক”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ শহরে সাবলেট বাসা ভাড়া দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই নারীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন কিশোরগঞ্জের তারাইল উপজেলার তারাইল বাজার এলাকার বাসিন্দা মেঘলা ও পায়েল। পুলিশ জানায়, আটক নারীরা ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় থেকে ফেসবুকে ‘সাবলেট ভাড়া’ সংক্রান্ত বিজ্ঞাপন দিতেন। সেই বিজ্ঞাপনের মাধ্যমে যোগাযোগ করা কলেজ শিক্ষার্থীদের নানা কৌশলে ফাঁদে ফেলে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেন। ভুক্তভোগী নাঈম নামে এক কলেজছাত্র অভিযোগ করেন, তিনি ফেসবুকে বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে নির্দিষ্ট বাসায় গেলে তাকে আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এসময় তার সঙ্গে থাকা কলেজ ব্যাগ থেকে একটি ল্যাপটপ, একটি আইফোন ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এমনকি গলায় ছুরি ধরে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ পাওয়ার পর কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মেঘলা ও পায়েলকে আটক করে। আটক মেঘলার বাবার নাম শাহ আলম, স্বামীর নাম তুষার এবং পায়েলের বাবার নাম রাজু আহাম্মেদ। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা (নম্বর: ৪৯) দায়ের করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং আটক নারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031