চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।

রোববার থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকসু নির্বাচনে ২৬টি পদে এবং হলের ১৫টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

রোববার সকাল থেকে শুরু হওয়া এ মনোয়নপত্র বিতরণ ও জমাদান চলবে বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

অধ্যাপক মনির জানান, মনোয়নপত্র বিতরণের প্রথম দিনে প্রথম মনোয়নপত্র সংগ্রহ করেছেন ক্রীড়া সম্পাদক পদে শাহজালাল হলের শিক্ষার্থী তায়েবুল আলম ফরাজী।

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। বিভিন্ন সময়ে চাকসু নির্বাচন নিয়ে কথা উঠলেও ভোটের আয়োজন হয়নি।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক দলবিহীন সরকারের অধীনে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ২৮ অগাস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এর আগে চাকসুর সবশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি হল ও একটি হোস্টেল রয়েছে; যার মধ্যে পাঁচটি ছাত্রীদের এবং ১০টি ছাত্রদের।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031