পাঁচবিবি কুসুম্বা ইউনিয়নে জামায়াতের  বিশাল নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বিশাল নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৈকাল ৪ টায় এই নির্বাচনী  সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন কুসুম্বা ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ সাইদুজ্জামান সাঈদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

এছারাও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান,ইউনিয়ন সেক্রেটারী ওমর ফারুক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল স্তরে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন ও সার্বিক প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তারা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে ন্যায় ও সত্যের সংগ্রামে অবিচল থাকার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031