পাঁচবিবির আওলাই-এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান

মোঃ আবু সুফিয়ান মুক্তার : জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাঠালী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা গ্রামের গরিব ও অসহায় মোঃ শহর আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় ঘরের ছাউনি, মূল্যবান আসবাবপত্রসহ গৃহস্থালির প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় পরিবারটি চরম মানবেতর অবস্থার মধ্যে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন,
“জামায়াতে ইসলামী সবসময় জনগণের দুঃখ-কষ্টে পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ ধরনের দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একা ফেলে রাখা যাবে না। আমাদের সামর্থ্যের সীমার মধ্যে তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান, আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর নূর হোসেন আকন্দ বাবু, ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম নান্নুসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শহর আলী ও তার পরিবার সহায়তা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031