কালিহাতীতে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের পাছ জোয়াইর এলাকায় অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটো।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি। এজন্য তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, সাংগঠনিক সম্পাদক ও বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

সমাবেশে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রুস্তম আলী। এছাড়া বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি নায়েব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031