“ময়মনসিংহে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির প্রশিক্ষণ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি সংক্রান্ত বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের উপসচিব মেহেদী হাসান।

প্রশিক্ষণে জানানো হয়, দেশের সরকারি ভবন, স্কুল ও মাদ্রাসার ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, “নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিকল্প নেই। এই উদ্যোগ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথে এক বড় পদক্ষেপ। একইসঙ্গে এটি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতেও অবদান রাখবে।”

বিশেষ অতিথি উপসচিব মেহেদী হাসান বলেন, “বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে এই কর্মসূচি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এজন্য দেশের প্রতিটি বিভাগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031