শিক্ষা ও সচেতনতার আলোকে ফুলপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি সকাল ১০টায় উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাক্ষরতা কেবল পড়া-লেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি মৌলিক মানবাধিকার এবং টেকসই উন্নয়নের অন্যতম হাতিয়ার। তারা সবাইকে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও উন্নত সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031