“ময়মনসিংহে জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ গ্রেপ্তার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের গুলকিবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী রিদোয়ান হোসেন হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

গত বছরের ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী রিদোয়ান হোসেন। তিনি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রিদোয়ানের পরিবার কোনো মামলা না করলেও পুলিশের পক্ষ থেকে একটি, বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে একটি এবং বৈষম্যবিরোধী আন্দোলনকর্মী বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলাগুলোর মধ্যে বিএনপি নেতার মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন জাতীয় পার্টির মহানগর সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদ

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031