জাবিতে জাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ

মোঃ আসিফুজ্জামান আসিফ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, কেন্দ্রীয় সংসদে মোট ২৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২০টি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬ জন নারী ও ১৪ জন পুরুষ রয়েছেন। বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার একে এম রাশিদুল ইসলাম সিনেট হলে খসড়া তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031