মির্জাপুর খাদ্য বান্ধব কর্মসূচির ২৯১২ কেজি চাল জব্দ।

মো: রুবেল মিয়া:  মির্জাপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) বিপুল পরিমাণ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ২৫ আগস্ট সোমবার সন্ধ্যার উপজেলার জামুর্কী ইউনিয়ন ইউনিয়নের জামুর্কী চাউনের ডিলার উম্মে হাবিবা ট্রেডার্স সামনে জামুর্কী সবজি বাজার থেকে ২১৯২ কেজি ও পাশের বিল্ডিং এস এম মার্কেটের একটি দোকান থেকে ৭২০কেজি,মোট ২৯১২ কেজি ওএমএসের চাল জব্দ করেন। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মঞ্জু মিয়া ও তানভীর সরকারি চাল কেনাবেচা করে আসছে এর সাথে ডিলার খাইরুল সরাসরি জড়িত। হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজারির জন্য জামুর্কী সবজি বাজারে ও পাশের একটি বিল্ডিং এর একটি দোকানে মজুদ করে রাখত। পরে সেখান থেকে ট্রাকযোগে মির্জাপুর গোড়াই নাসির গ্লাস ফ্যাক্টরিতে চাল বিক্রি করত। গত সোমবার সন্ধ্যার দিকে কালোবাজির উদ্দেশ্যে মজুদ রাখার খবরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এলাকাবাসী চাল জব্দ করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে ডিলার ও দোষীদের শাস্তি দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031