তাহিরপুরে ভুয়া এনএসআই পরিচয়ে বিয়ে

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি,

সুনামগঞ্জের তাহিরপুরে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে এক নার্সকে বিয়ে ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টিটন বিশ্বাস (২৫) নামে এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর এলাকার ফায়ার সার্ভিস ভবনের সামনে।
ভুক্তভোগী মোছাঃ তামান্না আক্তার (২২) পিতা মোঃ রুহুল আমিন, ঠিকানা-নতুন গোদিগাও গ্রামের জাহাঙ্গীরনগর ইউনিয়ন এর সুনামগঞ্জ সদর থানা, বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে শিক্ষানবিশ নার্স হিসেবে কর্মরত। প্রায় দুই বছর আগে সুনামগঞ্জ শহরে পড়াশোনার সময় তার পরিচয় হয় টিটন বিশ্বাসের সাথে। তবে সে সময় টিটন নিজেকে আরাফাত হোসাইন নামে পরিচয় দিয়ে এনএসআই কর্মকর্তা দাবি করে। একপর্যায়ে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠলে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর নোটারি পাবলিক সুনামগঞ্জে তাদের বিয়ে সম্পন্ন হয়।

পরবর্তীতে টিটন বিভিন্ন অজুহাতে তামান্না ও তার পরিবারের কাছ থেকে মোট ১৫ লাখ টাকা গ্রহণ করে। চাকরির সমস্যা সমাধান ও সংসার শুরু করার কথা বলে টাকা নিলেও দীর্ঘদিন যোগাযোগ বন্ধ রাখে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার প্রকৃত নাম টিটন বিশ্বাস, পিতা মৃত সাধন বিশ্বাস, গ্রাম মধ্য তাহিরপুর।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল পার্টিতে নিয়োজিত তাহিরপুর থানার এসআই শরীফুল ইসলাম ও তার টিম অভিযুক্ত টিটন বিশ্বাসকে থানায় নিয়ে আসেন।

তাহিরপুর থানা পুলিশ জানিয়েছে, আটককৃত টিটন বিশ্বাসের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী পরিবার বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031